ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১১:১৫:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১১:১৫:১১ পূর্বাহ্ন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে জায়গা পেয়েছেন তানভীর আহমেদ রবিন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ