ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:৪৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:৪৫:০১ অপরাহ্ন
​জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন: বিদ্যুৎমন্ত্রী ​ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি জিয়াউর রহমানেরই গড়া। 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতহাস যতদিন থাকবে ততদিন ৭ই নভেম্বর থাকবে। আর তার নায়ক হিসেবেই থাকবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীন করেছে এ দেশের মানুষ। সেটা জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিল। মুক্তিযুদ্ধে গিয়েছিলেন দেশ মাতৃকার টানে। 

জ্বালানিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে জানতে হলে ইতিহাস পড়তে হবে। দলের নেতাকর্মীদের সবার মাঝে তার জীবনী তুলে ধরতে হবে। তার আদর্শ রাষ্ট্রে ও সমাজে প্রতিষ্ঠা করতে হবে। 

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ