ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৩:৪১:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৩:৪১:১২ অপরাহ্ন
​মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল ​ছবি: সংগৃহীত
ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি দেখতে ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাটে স্থানীয় উৎসুক জনতা ও ক্রেতাদের ভিড় জমে। পরে উন্মুক্ত নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

শনিবার (৭ নভেম্বর) মাছটি বিক্রির জন্য ইলিশা মাছঘাটে নিয়ে আসা হলে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। বিশাল আকৃতির মাছটি ঘিরে ক্রেতাদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।

এ বিষয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সাহাব-উদ্দিন ফরাজী বলেন, প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি ছোট মাছ ও পোনা মাছকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সময় দিতে হবে। তাহলে নদীতে এ ধরনের বিশাল আকৃতির মাছের প্রাচুর্য আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

তিনি নদীর মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ