কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-১১-২০২৬ ০১:৩৭:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৬ ০১:৩৭:২২ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে এদিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শত শত নেতাকর্মীর অংশগ্রহনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ( দলীয় পদ স্থগিত) আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সহসভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, যুবদল নেতা কবিরুল ইসলাম মৃধা, সজল বিশ্বাস প্রমুখ । সভা সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন পায়রা মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো আরিফুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা জাময়াত আমির মাওলানা আব্দুল কাইউম প্রমুখ উপস্থিত ছিলেন । এসময় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স