ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-১১-২০২৬ ১১:০৪:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৬ ১১:০৪:৪৫ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদনে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন। এর আগে দ্বীপের আকাশে বিমানের শব্দ শোনা গিয়েছিল বলেও জানান তারা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স