খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১১-২০২৬ ০৩:১২:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১১-২০২৬ ০৩:৪৪:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে মাজারে যান।সেখানে জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান।
পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স