ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, জিজ্ঞাসাবাদ চলছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:৫২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৫:৩০:৪৫ অপরাহ্ন
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, জিজ্ঞাসাবাদ চলছে ​ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নি‌য়ে জিজ্ঞাসাবাদ কর‌ছে ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি)। বুধবার (৪ নভেম্বর) দুপু‌রের দি‌কে তা‌কে হেফাজ‌তে নেয়া হয়। 

তার স‌ঙ্গে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজীব ঘোষকেও হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। 

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আখতার হোসেন জানান,  জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নেওয়া হয়েছে।

ত‌বে তাকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। 

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ