চট্টগ্রামে চার দিন কমবে গ্যাস সরবরাহ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ০৫:৩৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ০৫:৩৩:৪১ অপরাহ্ন
ফাইল ছবি
চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আওতাধীন এলাকায় চার দিন গ্যাসের চুলায় স্বল্পচাপ থাকবে।
কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে আগামী শনিবার বিকেল ৪টা পর্যন্ত আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে মোট এলএনজি সরবরাহ হ্রাস পাবে।
কেজিডিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. সাখাওয়াত হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, ওই সময় কর্ণফুলী গ্যাসের অধিভুক্ত (কেজিডিসিএল) সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স