বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামী গ্রীষ্মের মধ্যে ৩১ বিশ্ববিদ্যালয়ের ছাদে বসবে সোলার প্যানেল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ০৫:১৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ০৫:১৭:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
আগামী গ্রীষ্মের আগে দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি সংসদের যাবতীয় কার্যক্রম সৌর বিদ্যুতের মাধ্যমে করার পরিকল্পনার কথা জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন।
দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করতে আজ থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সোলার এক্সপো। আগামীকাল বুধবারও চলবে এই মেলা।
অনুষ্ঠানে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে সৌর বিদ্যুতের প্রসারে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। আমাদের লক্ষ্য সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো।
এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এক্ষেত্রে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, নীতি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স