জলবায়ু গবেষণা ও স্টার্টআপে অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১১-২০২৬ ০১:১৩:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৬ ০১:১৩:১৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস নয়, বরং পরিবেশ সংরক্ষণকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভালো গবেষণা, উদ্ভাবনী ধারণা কিংবা স্টার্টআপ উদ্যোগ থাকলে সরকারি অর্থায়নের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
রোববার (১ নভেম্বর) ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষণকারী বিষয়ক বিজ্ঞান ও নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন ড. মাহদী আমিন।
মাহদী আমিন আরও বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জলবায়ুবিষয়ক নীতিমালা প্রণয়ন করবে সরকার। উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ বিষয়ে ভালো গবেষণার ধারণা কিংবা সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোগ থাকলে সরকার সেগুলোতে অর্থায়ন করবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স