ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যালোইন লুকে রহস্য ছড়ালেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:২১:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:২১:২১ পূর্বাহ্ন
হ্যালোইন লুকে রহস্য ছড়ালেন অপু বিশ্বাস ফাইল ছবি
সম্পূর্ণ নতুন ধাঁচের এক গ্ল্যামারাস লুকে ধরা দিয়ে শুভাকাঙ্ক্ষীদের চমকে দিলেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। হ্যালোইন উৎসবের আবহে প্রকাশিত তার এই রহস্যময় অবয়ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত ছবিতে কুচকুচে কালো রঙের লেস স্লিট গাউনে দেখা মিলেছে অপু বিশ্বাসের। ঝুলন্ত ল্যাম্পের আলো-ছায়ায় সোফায় হেলান দিয়ে মোহময় ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অন্য একটি ছবিতে তার হাতে ছিল প্রাচীন ধাঁচের লণ্ঠন। গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং চোখের বৈচিত্র্যময় কন্টাক্ট লেন্স—সব মিলিয়ে তার এই পুরো মেকওভারে ফুটে উঠেছে এক অচেনা ও গথিক মেজাজ।
 
সামাজিকমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই অপু বিশ্বাসের ফ্যাশন সচেতনতার প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা। প্রতিনিয়ত নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী এই হ্যালোইন লুকের মাধ্যমে আবারও নিজের গ্ল্যামার ও বৈচিত্র্যময় উপস্থিতির প্রমাণ দিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ