ভালুকায় ২০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন জ্বালানি মন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১০-২০২৬ ০৮:২৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৬ ০৯:০১:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির আওতায় ২০ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাসভবনে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি আনুষ্ঠানিকভাবে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।
এ উপলক্ষে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহফুজা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসাইন।
এছাড়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর জন্যই বিভিন্ন বাসাবাড়ি ও অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে সংসদ সদস্যের বাসভবনে আজ ২০ কিলোওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স