ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার শিবগঞ্জে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১২:১০:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১২:১০:১৯ অপরাহ্ন
শনিবার শিবগঞ্জে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফাইল ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (৩১ অক্টোবর) টানা ৯ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো চাঁপাইনবাবগঞ্জ কর্তৃপক্ষ।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ