অবৈধভাবে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-১০-২০২৬ ০৪:৩৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১০-২০২৬ ০৪:৩৭:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নাগরিক না হয়েও অবৈধভাবে নির্বাচনে ভোট দেওয়ায় ৩৩ বছর বয়সী মোহাম্মদ হাচিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়েছে।
মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআই বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে হাচিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানান।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত রহমান যুক্তরাষ্ট্র নাগরিক নন জেনেও নভেম্বর ২০২৪-এর নির্বাচনে ভোট প্রদান করেন, যে নির্বাচনটি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন সেনেট বা প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।
অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমানকে সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড ভোগ করতে হতে পারে, তবে সাধারণত আসল সাজা সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে এবং ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক প্রাসঙ্গিক আইন বিবেচনা করে দণ্ড নির্ধারণ করবেন।
ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এই তদন্ত পরিচালনার জন্য এফবিআই এবং সহায়তা প্রদানকারী ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলাটি পরিচালনাকারী অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ফিলিপ মোটসেকেও তিনি ধন্যবাদ জানান।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স