ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:৪৪:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:০৮:৪৫ অপরাহ্ন
শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে: তথ্য উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা চলছে। তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলতে পারেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলতে পারেন। এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে তিনি দেশে ফিরলে সরকার খুশি হবে।

তাহলে তাকে আর বেঁধে আনতে হবে না।

ডা. জাহেদ আরো বলেন, শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায়। এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। তখনো পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ