প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয় ‘পাতানো’, দাবি ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-১০-২০২৬ ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৬ ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার জয়কে ‘পাতানো’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেননি তিনি। একই সঙ্গে লুলাকে পছন্দ করেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত সোমবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, এটিকেও আরেকটি ‘কারচুপিপূর্ণ’ নির্বাচন বলে মনে হয়েছে।’ তার মতে, নির্বাচন নিয়ে যা ঘটেছে, তা বিশ্ববাসীর কাছে খুবই খারাপ বার্তা দিয়েছে। নির্বাচন অবশ্যই সন্দেহাতীত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স