ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:০৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:০৩:৩২ অপরাহ্ন
​পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন ​ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভব‌নের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

সোমবার (২৬ অ‌ক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, পাঁচতলা ভবনের দোতলায় সাংবাদিকদের বসার রুমে বই পুস্তকে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ