ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যাঁরা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৫:৪৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৫:৪৯:০৮ অপরাহ্ন
​জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যাঁরা ফাইল ছবি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সরকারি সফরে তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন একটি শক্তিশালী ও উচ্চপর্যায়ের সফরসঙ্গী প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আরও থাকছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও মিডিয়া টিম।

সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ করে মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান মেগা অবকাঠামো প্রকল্পের নির্মাণ ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনার পাশাপাশি জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

চার দিনের সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করবেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন এবং ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য দেবেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ