কর্নেল (অব.) অলি আহমদ
বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৬ ১২:৪৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৬ ১২:৪৯:১৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এখন সাধারণ মানুষ বিচার পাচ্ছে না। ক্ষমতাসীন লোকেরাই কেবল বিচার পাচ্ছে। মন্ত্রিসভায় অজ্ঞ, অশিক্ষিত ও মূর্খ লোক আছে; এদের বাদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনের দিকে এগিয়ে যেতে বললেন তিনি।
এলডিপি সভাপতি বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন, তাহলে আর আন্দোলন করা লাগবে না।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স