আইফার মঞ্চে আলিঙ্গন
ফের আলোচনায় শহিদ-কারিনার পুরোনো প্রেম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ০৫:৩২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ০৫:৩৪:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সম্পর্ক ভেঙেছে বহু বছর আগে। এরপর শহিদ কাপুর নতুন করে সংসার শুরু করেছেন মীরা রাজপুতের সঙ্গে। অন্যদিকে, কারিনা কাপুরও বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুজনই পেয়েছেন বাবা-মা হওয়ার স্বাদ। তবু বিভিন্ন সময়ে আলোচনায় ফিরে আসে শহিদ-কারিনার পুরোনো প্রেমের গল্প।
কেন তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল এখনো কমেনি। তাই হঠাৎ দেখা হওয়ার পর শহিদ ও কারিনার আলিঙ্গনের ঘটনা যে নতুন করে আলোচনার জন্ম দেবে, তা অনেকেরই ধারণা ছিল। বাস্তবেও ঘটেছে তেমনটাই।
এই দুই বলিউড তারকার পুরোনো সম্পর্ক নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। এবার সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন কারিনা। কারণ, একসময় শহিদকে ছেড়ে সাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আইফার মঞ্চে হঠাৎ দেখা হয় শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের। কুশল বিনিময়ের পর সাবেক এই প্রেমিক যুগল উষ্ণ আলিঙ্গনেও আবদ্ধ হন। তাঁদের সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। ভিডিওটি সামনে আসতেই পুরোনো প্রেমের স্মৃতি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় এক বছর আগে একই আইফার মঞ্চে সৌজন্য বিনিময়ের মাধ্যমে কাছাকাছি এসেছিলেন শহিদ ও কারিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের মান-অভিমানের পর্বের অবসান ঘটেছিল। এক বছর পর এবার দেখা গেল, সেই দূরত্ব কাটিয়ে তাঁদের সম্পর্ক আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে একে অপরকে আলিঙ্গন করতেও কোনো দ্বিধা বা সংকোচ দেখা যায়নি।
বলিউডের আলোচিত সিনেমা ‘জব উই মেট’-এর এই জুটিকে আলিঙ্গন করতে দেখে পাপারাজ্জিরাও মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে দেরি করেননি। বিরল এই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন তাঁরা।
পরে পাপারাজ্জিদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এসব দৃশ্য দেখে নস্টালজিয়ায় ভেসেছেন অনেক অনুরাগী। তাঁদের কেউ কেউ শহিদ ও কারিনাকে নিয়ে ‘জব উই মেট’-এর সিকুয়েল নির্মাণের দাবিও জানিয়েছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স