ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:১০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:১৮:৪৭ অপরাহ্ন
আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ ফাইল ছবি
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার বলেছেন, বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শনিবার (২৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, গুলির ঘটনার সময় আসিফ গাড়ির ভেতরে ছিলেন না।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ