ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১১:১৩:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১১:১৩:৩২ পূর্বাহ্ন
সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ অপারেশনাল বিধিনিষেধ আরোপ করায় চরম সংকটে পড়েছেন বাংলাদেশগামী ও বহির্গামী হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এই বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত মোট ১৪১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে ২১,৯৩৩ জন যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বিছিন্ন হয়ে যাওয়া বা বিলম্বিত হওয়া ৬৬টি সরাসরি ফ্লাইটের মধ্যে সর্বাধিক ২৭টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন দেশের সংযোগকারী (ট্রানজিট) ৭৫টি ফ্লাইটের মধ্যেও বড় ধরনের প্রভাব পড়েছে। এর মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। বর্তমানে ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলোর সময়সূচী পুনর্নির্ধারণ করতে এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে বেবিচক।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ