ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:৪৮:২২ অপরাহ্ন
আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ ফাইল ছবি
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটিত এই আকস্মিক হামলায় চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে বলেন, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

সৌভাগ্যবশত, ওই সময় গাড়িটিতে কেউ ছিলেন না। শিল্পী আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসেই অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কেউ হতাহত না হলেও, গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেননি এই সংগীতশিল্পী। এমনকি তিনি নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালালেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এদিকে পুলিশ অভিযোগের কথা বললেও আসিফ আকবর পুলিশকে জানায় এ বিষয়ে পরে দেখব।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ