ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পুনর্গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০২:৩৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০২:৪৯:১৫ অপরাহ্ন
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পুনর্গঠন ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে নতুন কয়েকজনকে।

পর্ষদে যুক্ত করা হয়েছে সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য—নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু রয়েছেন। 
সবমিলিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন পর্ষদের বার্তা শেয়ার করা হয়েছে।

পুনর্গঠিত রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া পর্ষদে রাখা হয়েছে সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আরো রাখা হয়েছে আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাতকে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) সদস্য সংখ্যা শুরুতে ছিল ১০ জন।

পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিল মাসে আরো দুজনকে যুক্ত করা হয়েছিল।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ