মাগুরায় মদপানের পর ২ যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১০-২০২৬ ০১:০৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৬ ০১:০৫:৩৬ অপরাহ্ন
ফাইল ছবি
মাগুরার শ্রীপুর উপজেলায় মদ্পানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বিনয় বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২২) ও একই উপজেলার বাকিরা গ্রামের আদম লস্করের ছেলে আলমগীর লস্কর (৩৮)।
নিহতদের স্বজনরা জানান, বুধবার (২১ অক্টোবর) রাতে বিধান ও আলমগীর মদপান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রথমে তাদের চিকিৎসা করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে গভীর রাতে তাদের মাগুরার ২৫০ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাদের মৃত্যু হয়।
বিধানের চাচি সুপ্রিয়া সাহা জানান, বুধবার রাতে তারা মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা ইমরান হোসেন বলেন, ‘দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত প্রতিবেদন পাওয়া যাবে। তবে এটি মদ জাতীয় কোনো কিছু পানের ফলে হতে পারে।
শ্রীপুর থানার ওসি অলি মিয়া জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মদ্যপানে তাদের মৃত্যু হতে পারে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স