ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৪:২৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৪:২৭:৩১ অপরাহ্ন
​ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন ​ছবি: সংগৃহীত
দুর্গাপূজার বিদায়ের দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে শাওনও ভাগ করে নেন উৎসবের আনন্দ। বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে।

শাওন বলেন, আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।

এ সময় একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি সবার মনে ছিল দেবী দুর্গার বিদায়ের বিষাদও।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ