ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করল ইরাক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:১৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:১৯:৪০ অপরাহ্ন
​ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করল ইরাক ​ছবি: সংগৃহীত
নিরাপত্তাজনিত জরুরি কারণে ইরানের সঙ্গে ‘শিব’ নামে একটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। বুধবার (২১ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথে যাত্রী, যানবাহন ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

সীমান্ত ক্রসিংয়ের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। আরেকটি সূত্র বলেছে, ক্রসিংয়ের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা যাচাই করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, তা জানানো হয়নি।

শিব সীমান্তপথ ইরাক ও ইরানের মধ্যে পণ্য পরিবহন এবং যাত্রী যাতায়াতের অন্যতম প্রধান রুট। এটি বন্ধ থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত ব্যাহত হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বরে ইরানের সঙ্গে শালামচেহ নামে আরেকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইরাক। সৌদি আরবে ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সৌদি আরব দাবি করেছিল, ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ