ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৭:৩৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৭:৩৯:১৫ অপরাহ্ন
​মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ​ছবি: সংগৃহীত
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির হ্যান্ডবলে মালদ্বীপ হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শুরুটা ভালোয় করেছিলো মালদ্বীপের মেয়েরা। প্রথমার্ধে সেই তাল ধরে রাখতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের কাছে পিছিয়ে যায় মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে ১৬-৫ গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা।

বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি। তাতে মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।

আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

আর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি আগামীকাল বুধবার (২১ অক্টোবর)। দুপুর ২টায় যেখানে মালদ্বীপ খেলবে নেপালের সঙ্গে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ