প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১০-২০২৬ ০৫:৩০:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৬ ০৫:৩২:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়। অন্যজনের বাড়ি কুমিল্লা।
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকেপড়া যাত্রীদের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ ভিন্ন রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে ফিরতে পারছেন না অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।
এ সময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, এই চুক্তির আওতায় জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স