‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১০-২০২৬ ০১:২২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৬ ০৩:৪৮:৪৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সরকার ও বিরোধী দল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে, তবে বিরোধী দল বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সরকারিসেবা
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খেয়াল করছি, দেশের মানুষ খেয়াল করছে যে, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে যাচ্ছে। ঠিক আছে, বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন, তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না। সেটি যেমন জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে, একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও গাদ্দারি করা হবে।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তাদের যেমন দাওয়াত দেওয়া হয়েছে, ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে বিরোধী দলের নেতাসহ তাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরও দাওয়াত দেয়া হয়েছে। আপনারা আজকে দাওয়াতে আসলেন না, ঠিক আছে সরকারের এই মঞ্চে বসার দরকার ছিল না। কিন্তু সত্যিকারভাবে যদি আপনারা জুলাইকে ধারণ করেন, আপনারা তো এসে জুলাই শহীদদের মানুষগুলোর সঙ্গেও বসতে পারতেন। কোথায়, আমরা তো আজকে আপনাদের দেখছি না।’ সরকারিআদেশ দেখুন
তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার দরকার নেই। ঠিক আছে, সরকারের সঙ্গে আপনাদের দূরত্ব আছে, থাকুক দূরত্ব। যদি আপনারা দূরত্ব রাখতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধী দলের আসনে অধিষ্ঠিত হয়েছেন, যে মানুষগুলোর জীবন উৎসর্গের কারণে, আহত হওয়ার কারণে, চোখ হারানোর কারণে আজ আপনারা বিরোধী দলের নেতা হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন; সেই মানুষগুলোর মাঝেও তো আমরা আপনাদের দেখতে পাচ্ছি না। আজকে যদি আপনারা এই মানুষগুলোর মাঝেও এসে বসতেন, আমরা তাহলে বুঝতে পারতাম যে আপনারাও জুলাইকে ধারণ করেন যেভাবে বিএনপি জুলাইকে ধারণ করে।’
তিনি বলেন, ‘খুব সহজেই বলতে পারি একটি কথা, সরকার চেষ্টা করছে দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য।’
তিনি আরো বলেন, ‘জনগণের ভোট নিয়ে যেমন আপনারা বিরোধী দলে বসেছেন, জনগণের সমর্থন নিয়ে আজ আমরা সরকার পরিচালনার দায়িত্বে আছি। বিরোধী দল মানেই জনগণের প্রতিনিধিত্ব আর সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানেই মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না—এটি বোধহয় দোষারোপ করা বা এই যে ব্লেমিংয়ের যে রাজনীতি, এটি থেকে বোধহয় আমাদের এখন বের হয়ে আসা উচিত।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স