ডিএমপিতে ৯ কর্মকর্তার পদায়ন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১০-২০২৬ ১২:২৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৬ ১২:২৬:১৩ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯ জন সহকারী পুলিশ কমিশনারকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক কার্যালয় আদেশে তাদের পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা ওই অফিস আদেশে অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এসব কর্মকর্তাদের ডিএমপির বিভিন্ন জোন ও বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও কার্যালয় আদেশটিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট এবং দপ্তরে বদলি ও পদায়ন করা হয়। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলিকৃত ওই ১১ কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স