ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় সমাবেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৩:৪১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৩:৪১:৩৩ অপরাহ্ন
শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী শিশু রাইয়ান হত্যার বিচার ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ ছাত্র-জনতা। সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা শিশু রাইয়ানের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র সংগঠক মো. রায়হান মৃধা, টুংগিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, সংবাদকর্মী নাজমুস সাকিব, মানবাধিকারকর্মী সোয়াইবুর রহমান, পরিবেশ কর্মী নজরুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া, সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়, ধানখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারেক আনাম সুমন এবং সমাজকর্মী স্থপতি ইয়াকুব খান। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

উল্লেখ্য গত ১৫ অক্টোবর নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে নিজ বাড়িতে বাবার পাশে একই বিছানায় ঘুমিয়ে ছিল রাইয়ান। তার গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তারা রাইয়ানতে দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকেন। পওে ১৭ অক্টোবর বেলা ১১ টায় একটা কাপড়ের তৈরি বাজারের ব্যাগের মধ্যে বাড়ি সংলগ্ন খাল থেকে রাইয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাইয়ানের মা নিহত শিশুর খালু আল-আমিনকে প্রধান আসামি কওে কলাপাড়া থানায় একটি মামলা করেন। পুলিশ আল-আমিনকে গ্রেফতার কওে আদালতে প্রেরণ করেন। একই সঙ্গে সাতদিনের রিমান্ডের আবেদন করেছেন। বর্তমানে এই শিশু হত্যার বিষয়টি কলাপাড়ায় সর্বত্র আলোচিত হচ্ছে। বিচারের দাবিতে মানুষ সোচ্চার হয়ে আছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ