দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে: রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ০৪:০৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ০৪:০৩:৪৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ’ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম নেতৃত্বাধীন প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান বলে জানিয়েছে তার দপ্তর।
রাষ্ট্রপতি বলেছেন, “দেশের বিভিন্ন শিল্প, কলকারখানা, করপোরেট সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি বিভিন্ন সংস্থা পরিচালনার জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে। দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে।
“এজন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রদান করার ওপর জোর দিতে হবে।”
শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত ও কর্মক্ষম কর্মী তৈরি করার পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান।
তিনি বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা।
“সেজন্য উচ্চ শিক্ষাব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিক পদ্ধতিতে সাজাতে হবে, যাতে তা দেশের ও বিদেশের শ্রমবাজার উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারে। কেউ বেকার না থাকে।”
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা খরচ মওকুফ করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাৎকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয়টি অনেকটা দাতব্য ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনারে চেষ্টা চলছে। প্রতিবছর গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে ওয়েভার বা বৃত্তি প্রদান করা হয়।
এই সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স