কলাপাড়ায় খাল থেকে ব্যাগভর্তি শিশুর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ০৩:১৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ০৩:৩০:২২ অপরাহ্ন
ফাইল ছবি
অবশেষে নিখোঁজের ৫০ ঘন্টা পরে বাড়ি সংলগ্ন খাল থেকে ১০ মাস বয়সী শিশুর ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ আজ শনিবার সকাল নয়টার দিকে শিশু রায়হানের মৃতদেহ উদ্ধার করে। লাশটা কচুরিপানার নিচে পাওয়া যায়। শনিবার সকালে শিশুটির বাড়ি সংলগ্ন খালের ওই স্পট থেকে দূর্ঘন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়রা কচুরিপানা পরিষ্কার করে নিচে একটি বাজারের কাপড়ের ব্যাগভর্তি শিশুর মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে শিশুর আপন খালু আলআমিন কে গ্রেফতার করে। দুধের শিশু নিখোঁজ এবং অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় নিকটাত্মীয় জড়িত থাকতে পারে বলে শিশুর মা-বাবা ও স্থানীয় মানুষ সন্দেহ করছেন। তাঁরা ক্ষুব্ধ হয়ে আছেন। জড়িত কে শণাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এর আগে আলআমিনকে প্রধান আসামি করে অজ্ঞাত তিন-চার জনকে আসামি করে শিশুর মা রুমানা বৃহস্পতিবার রাতে একটি মামলা করেন।
উল্লখ্য, গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ভোরে বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় শিশু রায়হান। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পরিবারের দাবি, ভোর সাড়ে ৬ টার দিকে রাসেল খান তার শিশু সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঘর ঝাড়া মোছা ও পিড়া লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর রুমা বেগম ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামী রাসেলকে ডেকে জাগিয়ে তুলেন৷ পরে অনেক খোজাঁখুজির পর সন্তানকে না পেয়ে পুকুরে সেচ এবং এলাকাজুড়ে মাইকিং করেন। কিন্তু কোন খোঁজ মেলেনি। পরে থানা পুলিশে খবর দেয়া হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। পুলিশের যথাযথ তড়িৎ পদক্ষেপে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসল খুনিকে শণাক্তে আমরা কাজ করছি। একজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স