ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পাখি হত্যায় জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:০৫:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৮:০৫:০২ অপরাহ্ন
​পাখি হত্যায় জেল-জরিমানা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া মহল্লায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শুক্রবার রাতে (১৬ অক্টোবর) এই দণ্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন। 

তিনি জানান, উপরোক্ত আইনের তফসিলভুক্ত এসব পাখি সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এগুলো হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

এ ছাড়া, ইয়াবা সেবনের অপরাধে অপর এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে কলাপাড়া রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী এর  একটি টিম ও অ্যানিমেল লাভার্স পটুয়াখালী এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন প্রয়োগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ