ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চার মৃত্যু, হাসপাতালে ১,১৮১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৬:০৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৬:০৫:২৯ অপরাহ্ন
​ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চার মৃত্যু, হাসপাতালে ১,১৮১
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ৪ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৩৫ জনের মৃত্যু হলো।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ৪৪০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ দুই হাজার ২১০ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ