ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৩৯:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৩৯:৩০ অপরাহ্ন
​কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ওই শিশুর মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তার বোন জামাই আল আমিনকে (৪০) প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে মামলাটি দায়ের করেন। এর আগে দুপুরে পুলিশ আল- আমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ০৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে আল আমিনকে দেখতে পেয়ে ফের ঘুমিয়ে পরেন।

এর কিছুক্ষণ পর শিশুটি নিখোঁজ হয়। পারাবারিক বিষয় নিয়ে আল আমিন ও রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সে এর আগে শিশু রাইয়ানকে অপহরণের হুমকি দিয়েছিলেন এবং ৩ থেকে ৪ জন লোক নিয়ে সে শিশুটি অপহরণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, শিশু নিখোজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ