ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ঝুড়িতে মাছ নয়, বেঁচে থাকার লড়াই!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৩:১০:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৩:১০:১৬ অপরাহ্ন
​ঝুড়িতে মাছ নয়, বেঁচে থাকার লড়াই! ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ভোরে রাজধানীর যাত্রাবাড়ী পাইকারি মাছের আড়তে ট্রাক ভর্তি মাছ আসে, বড় ব্যবসায়ীরা দরদামে ব্যস্ত, আর এক কোণে দাঁড়িয়ে থাকেন ফাতেমার মতো কয়েকজন মা।

তারা মাছ কেনেন না, চেয়ে নেন। ভোরে ট্রাক থেকে বেঁচে যাওয়া অল্প কিছু মাছ চেয়ে নিয়ে ঝুড়িতে করে ঘুরে ঘুরে বিক্রি করেন।

জিজ্ঞেস করলাম, "আপা মাছগুলো কোথা থেকে কিনেছেন?"

হেসে বললেন, "ভোরবেলা ট্রাক আইলে চাইয়া লইছি, এইগুলা বেইচা ঘরে সবার লাইগা খাওনের ব্যবস্থা করমু।"

এই টাকাতেই হয়তো আজ রাতে তার ঘরে চুলা জ্বলবে। যাত্রাবাড়ীতে এমন ফাতেমারা প্রতিদিন রোদে পুড়ে হেঁটে হেঁটে লড়ে যান, শুধু সন্তানের মুখে একটু ভাত তুলে দেবেন বলে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ