ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে পর্যটকদের ঢল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০২:৩৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০২:৩৬:০২ অপরাহ্ন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে পর্যটকদের ঢল ফাইল ছবি
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই ঢল নেমেছে পর্যটকদের। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রথম দিনে ৫০০-এর বেশি পর্যটক সাজেক ভ্রমণে এসেছেন। এতে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা সাজেকের পর্যটন শিল্পে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এদিকে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রথম দিনেই পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্থানীয় ও ব্যবসায়ীদের আশা, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।

সাজেক জীপ গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, খাগড়াছড়ি থেকে সকালে প্রায় ৫০/৫৫টি জীপ, মাহেন্দ্র ও মোটরসাইকেল সাজেক এসেছে। এতে প্রায় ৫০০ জনেরও বেশি পর্যটক সাজেক এসেছেন। বিকেলের স্কর্টেও আশা করছি আরও পর্যটক আসবেন।

রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, দীর্ঘদিন পর্যটক শূন্য থাকায় পাহাড়ের পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে পূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হবে। ইতোমধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের সিংহভাগ রিসোর্ট ও কটেজের রুম বুকিং শুরু হয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাজেক পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ সাময়িক বন্ধ রেখেছিল প্রশাসন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাজেক পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেয়া হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ