বাংলাদেশের অর্থনীতি রক্ষায় অর্থায়ন
ইতিবাচক সাড়া দিচ্ছে বিশ্বব্যাংক-আইএমএফ: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১০-২০২৬ ০১:৩৯:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৬ ০১:৩৯:১০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)সহ বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের (এপিডি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রস্তাবগুলোর বিষয়ে নীতিগতভাবে সবকিছু ঠিক রয়েছে। এখন কীভাবে বিষয়গুলো চূড়ান্ত করা যায়, তা নিয়ে উভয় পক্ষের প্রতিনিধিদল বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।
তিনি আরও বলেন, চলতি বছরের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ, তা আইএমএফ ও বিশ্বব্যাংক অনুধাবন করতে পেরেছে।
আন্তর্জাতিক সংকট মোকাবিলা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বহুপাক্ষিক সংস্থাগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে অর্থায়নের পরিমাণ, শর্ত ও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে বৈঠক শেষে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স