ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১১:৩৫:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১১:৩৫:৪২ পূর্বাহ্ন
রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ফাইল ছবি
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মুক্তা (৪০) নামে আরেক নারীকে মোহাম্মদপুর থানা-পুলিশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

তাদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও নিহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ