ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​শুক্রবার দিল্লিতে সিজেপির জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:১৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:১৩:৪০ অপরাহ্ন
​শুক্রবার দিল্লিতে সিজেপির জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলমত নির্বিশেষে সবাইকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

কর্মসূচি সম্পর্কে সিজেপি নেতারা বলেন, জাতীয় পতাকা ওড়ানোকে পুলিশ অপরাধ হিসেবে বিবেচনা করে কি না, তা দেখতে সারা দেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘জাতীয় পতাকা ওড়ানোর ফলে জেলে যেতে হলে যাব।’

তিনি আরও বলেন, কংগ্রেসসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলনের সঙ্গে তাদের কোনো সংঘাত নেই। সবাই অভিন্ন লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছেন।

এদিকে কংগ্রেস সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীর চা চক্রে যোগ দিতে দীপকেসহ সিজেপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের কেউই সেখানে অংশ নেননি।

এ ছাড়া সাবেক সলিসিটর জেনারেল হরিশ সালভের একটি মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সিজেপি। সালভে বলেছিলেন, দেশে সাম্প্রতিক আন্দোলনগুলোতে বিদেশ থেকে অর্থ আসছে।

এর জবাবে দীপকে বলেন, সালভে একজন প্রবীণ আইনজীবী। তাঁর কাছে তথ্যপ্রমাণ থাকলে সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া উচিত।

দীপকের দাবি, পুলিশ ও সরকার এখন পর্যন্ত তাঁদের তহবিল নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। বিদেশ থেকে অর্থ পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ