ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদক সেবন: ঢাকাগামী বাসের দুই চালককে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:২৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:২৬:৪১ অপরাহ্ন
​মাদক সেবন: ঢাকাগামী বাসের দুই চালককে কারাদণ্ড ​ছবি: সংগৃহীত
মাদক সেবনের দায়ে ঢাকা-কুয়াকাটাগামী ‘কুয়াকাটা এক্সপ্রেস’ নামের বাসের দুই চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কুয়াকাটা বাসস্ট্যান্ডে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

ইয়াসীন সাদেক জানান, বাসের দুই ড্রাইভার হিমেল (৩২) ও মাহিম আহম্মেদ তন্ময়কে (৩২) আ্যলকোহল ও গাজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক শ’ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটা টিম এদের আটক করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ