ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৩:৪৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৩০:৫০ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ অক্টোবর প্রকাশিত হামবিষয়ক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে নতুন করে ১ হাজার ১৯৯ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৬ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও রুবেলা প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কার্যক্রমও চলছে। এ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৫৭৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাদানের হার ১১৫ দশমিক ৭ শতাংশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ