ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: আইএমএফ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:১৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:১৭:১৪ অপরাহ্ন
২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: আইএমএফ ফাইল ছবি
অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর নানা চেষ্টার মধ্যেও দৃশ্যমান কোনো স্বস্তি মিলছে না; বরং দেখা দিয়েছে নতুন শঙ্কা। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে আইএমএফের প্রকাশিত সবশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ২ শতাংশে।

অন্যদিকে, মূল্যস্ফীতি পৌঁছে যেতে পারে ১০ দশমিক ৯ শতাংশে। এ অবস্থায় প্রবৃদ্ধির গতি কমা আর লাগামহীন মূল্যস্ফীতির দ্বিমুখী চাপে অর্থনীতির সার্বিক সংকট আরও ঘনীভূত হওয়ার আভাস দিচ্ছে আইএমএফ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ