ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:০৫:৩৭ পূর্বাহ্ন
ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার অভিযোগ ফাইল ছবি
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার অভিযোগ উঠেছে।

বিমানবন্দরের লবি দিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ করে কটূক্তি ও চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় কটূক্তিকারীদের মধ্যে কয়েকজন উচ্চস্বরে নানা অভিযোগ তুলে ড. ইউনূসকে প্রশ্ন করতে থাকেন।

বিভিন্ন সূত্রে সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে অবস্থানকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রকেন্দ্রীক কয়েকজন ব্যক্তি হঠাৎ ড. ইউনূসের কাছে এগিয়ে এসে উচ্চস্বরে চিৎকার দেয়া শুরু করে।

এ সময় তাদের ‘Why you come here...’ (আপনি কেন এখানে এসেছেন...)-সহ নানা ধরনের কটূক্তিমূলক মন্তব্য করতে দেখা যায়। বিশেষ করে বাংলাদেশে গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে উদ্দেশ করে একের পর এক কটূক্তি করা হয়।

একপর্যায়ে ড. ইউনূসের সঙ্গীরা পরিস্থিতি বিবেচনা করে তাকে দ্রুত সুরক্ষিত অবস্থায় বিমানবন্দরের ভেতরে নিয়ে যান।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছিল।

সে সময় তার সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতাও হেনস্তার শিকার হয়েছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ