কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, হাইকোর্টে প্রতিবেদন প্রকাশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১০-২০২৬ ০৮:০৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৬ ০৮:০৫:১৪ অপরাহ্ন
ফাইল ছবি
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এসব শিশুর মধ্যে ১৫৩ জন কন্যাশিশু এবং ১৪৬ জন ছেলেশিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, এসব শিশুর মায়েদের বেশিরভাগই মাদক মামলার আসামি। তাঁদের কেউ কেউ সাজা ভোগ করছেন, আবার কারও বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এসব শিশুর নিয়মিত খোঁজখবর নেওয়া হয়।
এ ছাড়া শিশুদের খেলনা, পোশাক ও শিশুখাদ্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তাদের পছন্দের নিকটাত্মীয়ের কাছে অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করেছে সমাজসেবা অধিদপ্তর।
এর আগে গত ১৫ জুন কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, বয়স ও সার্বিক অবস্থা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ রিটের চূড়ান্ত শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার দিপা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স