ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:৪২:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৫:৪২:২৩ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে, হামের উপসর্গ নিয়ে ১০৬০ জন মারা গেছেন।

নিশ্চিত হামে ২২ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনক হামে ২ লাখ ৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৫ হাজার ৬৫৫ জন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ