আন্দোলনের মধ্যে নতুন আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-১০-২০২৬ ০২:৩৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৬ ০৪:১০:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের আন্দোলনের মধ্যেই দুসংবাদ জানাল দেশটির আবহাওয়া অধিদপ্তর। দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দিল্লির পাশাপাশি বৃষ্টির প্রভাব পড়েছে আশপাশের নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও। রাজধানীর করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এমন পরিস্থিতিতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে বৃষ্টির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স