ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সোবহানার সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:১৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:১৯:৫৯ অপরাহ্ন
​অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সোবহানার সেঞ্চুরি ​ছবি: সংগৃহীত
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সেখানেই ইতিহাসের পাতায় নাম লেখালেন ব্যাটার সোবহানা মোস্তারি। প্রথম বাংলাদেশি নারী ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন তিনি।

সোবহানার সেঞ্চুরি আর জ্যোতির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় ইনিংস।

এর আগে ওয়ানডেতে সবমিলিয়ে বাংলাদেশের জার্সিতে দুটি সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক পিংকি। আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি আছে একটি। তৃতীয় টাইগ্রেস হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করলেন সোবহানা। 

রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে ১২৪ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন সোবহানা। এটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম ৮০ বলে সেঞ্চুরি আছে নিগার সুলতানা জ্যোতির।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের ফিফটিও ছিলো না। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ২৯ রানের, সেটাও ঘরের মাঠে। 

প্রথম ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ পারফরম্যান্সে একপেশে ভাবে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে বাচামরার লড়াইয়ে রোববারও শুরুটা ভালো হয়নি। সোবহানা যখন ব্যাটিংয়ে নামেন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৭.২ ওভারে ৮ রান, ৩ উইকেট।

এরপর নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে শুরু হয় তার লড়াই। দুজনে মিলে গড়েন ১৯৫ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি। 

শেষ পর্যন্ত ১১৮ রান করেন সোবহানা। ১৩৪ বলের ইনিংসে ১৮টি চার হাঁকান তিনি। তার সঙ্গী জ্যোতির ব্যাট থেকে আসে ১১৪ বলে ৭ চারে ৭৪ রান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ